• সমগ্র বাংলা

রাণীনগরে চেয়ারম্যানের অর্থায়নে মন্দির নির্মাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের অবহেলিত পারইল ষষ্ঠীতলা কালী মন্দির কাজের উদ্ধোধন করা হয়েছে। পারইল ইউপি চেয়ারম্যান মো: জাহিদুর রহমান নিজস্ব অর্থায়নে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছেন। প্রতিবছর নভেম্বর মাসে বৃহৎ পরিসরে কালীপূজা অনুষ্ঠিত হয় এই মন্দিরে।

দীর্ঘদিন যাবত অর্থাভাবে স্থানীয় সনাতন ধর্মের মানুষরা মন্দিরের নির্মাণ কাজ করতে পারেননি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নের মাধ্যমে আসন্ন কালীপূজার আগেই দ্রুত মন্দিরের নির্মাণ কাজ শেষ করার নিমিত্তে উদ্যোগ গ্রহণ করেন। শুক্রবার বিকেলে মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তারিনী পদ সরকারের সভাপতিত্বে ও ধনঞ্জয় কুমার প্রামাণিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জাহিদুর রহমান। এছাড়াও মন্দির কমিটির সাধারণ সম্পাদক শুভ কুমার চক্রবর্তি, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন সাধ থাকলেও সাধ্য নেই। তবুও নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে পুরো ইউনিয়নজুড়ে উন্নয়ন মূলক ও মানুষের কল্যাণে কাজ করার চেস্টা করে আসছি। প্রতিনিয়তই ইউনিয়নের প্রতিটি মানুষের নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে যুদ্ধ চালিয়ে আসছি। জানি না একটি মডেল ইউনিয়ন বিনির্মাণে কতটুকু করতে পারছি। আমার সকল কাজের বিচারক এই ইউনিয়নের প্রতিটি মানুষ। আশা রাখি আসন্ন নির্বাচনে এই ইউনিয়নের প্রতিজন বিচারক আমার চেয়ারম্যানকালীন সময়ের কাজের রায় ঘোষণা করবেন আবারো আমাকে ভোট প্রদানের মধ্যদিয়ে। ইউনিয়নবাসী যদি আগামীতে আবারো আমাকে ভোটের মাধ্যমে বিজয়ী করেন তাহলে আমি যে কাজগুলো শেষ করতে পারলাম না সেই কাজসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে মাদক ও বাল্য বিয়ে মুক্ত করে আদর্শ এলাকা হিসেবে বিনির্মাণের মাধ্যমে আধুনিক একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলে দৃষ্টান্তর স্থাপন করতে চাই।
 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo