• সমগ্র বাংলা

এমপি প্রার্থী থেকে এবার উপজেলা চেয়ারম্যান পদে জামায়াতের মোশাররফ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন মাওলানা মোশাররফ হোসেন। জোটের সমঝোতায় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানো সেই নেতাকেই এবার চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। মাওলানা মোশাররফ হোসেন চান্দিনা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তাঁর নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাওলানা মোশাররফ হোসেনের নাম ঘোষণা করা হয়েছিল। পরে দল ও ১০ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

জোটের সমঝোতার অংশ হিসেবে তিনি নিজে নির্বাচন না করে ওই আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সোলাইমান খানকে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে সমর্থন জানান। তবে সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণার পর মাওলানা মোশাররফ হোসেনকে ঘিরে দলটির স্থানীয় পর্যায়ে বিরোধ ও বিতর্ক দেখা দিয়েছিল। চান্দিনায় জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা শাখা আয়োজিত একটি গণমিছিলে তাঁর প্রার্থিতা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ওই কর্মসূচিতে মাওলানা মোশাররফ হোসেন বক্তব্য দেওয়ার সময় জামায়াত ও ছাত্রশিবিরের একটি পক্ষ ক্ষোভ প্রকাশ করে। একপর্যায়ে তাঁর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। এ সময় কয়েকজন নেতাকর্মী ‘দল বিক্রি চলবে না’ ও ‘আওয়ামী দোসর প্রার্থী মানি না’ বলে স্লোগান দেন। পরে মোশাররফ হোসেনের সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে উত্তেজনা, হাতাহাতি এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সংসদ নির্বাচনের সময় প্রার্থিতা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের একাংশের বিরোধিতা ও বিতর্কের পর এবার মাওলানা মোশাররফ হোসেনকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করায় চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই বিষয়ে চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াত নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন বলেন, সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য দলীয় সিদ্ধান্তে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে দলের সিদ্ধান্তেই আমি সেই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। ফলে আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করিনি। এখন দল আবার আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। দল যে দায়িত্ব দিয়েছে, তা আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব। আমাকে সংসদ সদস্য পদে প্রার্থী ঘোষণার পর দলের ভেতরে ও বাইরে পক্ষে-বিপক্ষে কিছু আলোচনা হয়েছিল। একটি রাজনৈতিক দলে এ ধরনের আলোচনা-সমালোচনা থাকা স্বাভাবিক। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা সবাই দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আমরা জোটের বাহিরে উপজেলা নির্বাচন গুলো করতেছি। এখানে সকলের মতামতের ভিত্তিতে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেখানে কোন হাতাহাতির ঘটনা হয়নি আমি নিজেই তখন ছিলাম। আপনারা কেন বিতর্ক করতে চাচ্ছেন। এমপি প্রার্থী হলে কি উপজেলা নির্বাচন করতে পারবেনা এমন কোন বিধিবিধান নেই। আমরা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। 

 

 


মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo