• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা আলমডাঙ্গার উসমানপুর গ্রামের মাঠে  নিখোঁজের ১৩ ঘন্টা পর হাসেম আলী (৫৫) এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ​নিহত হাসেম আলী উসমানপুর বিশ্বাস পাড়ার মৃত রস্তম মন্ডলের ছেলে। 

 শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে আলমাডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের কাটাখালী মাঠ থেকে হাসেম আলীর  ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে করা হয় । 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সকাল ১০ টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল উসমানপুর গ্রামের কাটাখালি মাঠে হাসেম আলীর নিজ বেগুন ক্ষেত থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করি। এসময় তার সজনরা জানায় হাসেম আলী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে নিজ গ্রাম উসমানপুর কাটাখালি মাঠের নিজ বেগুন ক্ষেতে সার দিতে গিয়ে আর বাড়ি ফিরে আসে নাই। তার স্বজনরা রাতে ও সকালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তার সকাল সাড়ে ৬ টার দিকে নিহত হাসেম আলীর নিজ বেগুনের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

এখবর পাওয়ার পর বেলা সাড়ে ১২ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মৃত্যুর কারণ জানা যায়নি তবে ময়না তদন্তের পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo