• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে বিয়ের চাপ দেয়ায় পরকীয়া প্রেমিকের হাতে গার্মেন্টস কর্মী খুন, প্রেমিক গ্রেফতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মী সাদিয়া আক্তার হত্যায় অভিযুক্ত পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইয়ে) গ্রেফতারের পর হত্যায় জরিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।আজ দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান (পরিদর্শক) মিন্টু কুমার। 

তিনি জানান, ১২ জুলাই মিজমিজি বাতেনপাড়ায় গার্মেন্টস কর্মী সাদিয়া হত্যা মামলায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে পিবিআই পরকীয়ার প্রেমিক আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানকে ২১ জুলাই ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের বিক্রি করা স্বর্ণালঙ্কারও উদ্ধার করে। সাবেক স্বামী ইব্রাহিমকে ঘটনার ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আরও তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। 

নিহত সাদিয়া আক্তার তার স্বামী ইব্রাহিমের সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিক আরিয়ানকে স্বামী পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে ঝগড়া বাঁধে।এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় প্রেমিক রাজ্জাক।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo