• সমগ্র বাংলা

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে বুধবার (২২ জুলাই)  উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে অভিযান চালিয়ে দুই মাদক সেবিকে আটক করে থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন। 

আটককৃতরা হলেন, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাঁসুপুর এলাকার জয়নাল প্রামানিকের ছেলে এরশাদ (৪৫) ও জয়ঘর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আকাশ হোসেন (২৫)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে আটককৃত আকাশ কে এক মাসের ও এরশাদকে তিন মাসের কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। আটকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo