• সমগ্র বাংলা

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে ওঠা ৪০ বছরের পুরোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার এই অভিযানের মাধ্যমে খালটি দখলমুক্ত করা হয়, যার ফলে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগা স্থানীয় বাসিন্দাদের মনে স্বস্তি ফিরে এসেছে।

মধুখালী পৌরসভার পেঁয়াজ বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক থেকে চন্দনা নদী পর্যন্ত বিস্তৃত সরকারি খালের ওপর নির্মিত একাধিক অবৈধ স্থাপনা এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের সদস্য, মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

উচ্ছেদ অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, প্রায় চার দশক ধরে পেঁয়াজ বাজার এলাকায় সরকারি খালের মুখ দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছিল। এতে মহাসড়কের নিচের কালভার্টের মুখ বন্ধ হয়ে পানি নিষ্কাশন পুরোপুরি ব্যাহত হচ্ছিল। ফলে প্রতি বর্ষায় আশপাশের এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়ে তীব্র জনদুর্ভোগ দেখা দিত—বিশেষ করে হাটের দিনগুলোতে পরিস্থিতি মারাত্মক রূপ নিত।

তিনি আরও উল্লেখ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় জনস্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে আগামীতেও এ ধরনের কঠোর অভিযান বজায় থাকবে।

প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু বলেন, "দীর্ঘদিনের একটি বড় সমস্যার স্থায়ী সমাধান হলো। খালটি উন্মুক্ত হওয়ায় পানি নিষ্কাশন স্বাভাবিক হবে এবং পেঁয়াজ বাজার এলাকার জলাবদ্ধতা থাকবে না।"

একইভাবে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি খালটি পুনরুদ্ধার হওয়ায় বর্ষা মৌসুমের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তারা অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন।

মন্তব্য (০)





image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

image

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

image

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে...

পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...

image

মাত্র আড়াই মাসে বদলী পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

image

ঈশ্বরগঞ্জে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জে...

  • company_logo