• সমগ্র বাংলা

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, গাছের চারা ও লিফলেট বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠণের লক্ষ্যে চাটমোহর রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমির উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) সকালে পৌর সদরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, গাছের চারা ও  সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। 

রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমির আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, "একটি চারা গাছ যেমন পরিচর্যা করলে বড় হয়ে সমাজ ও পরিবেশের উপকারে আসে, তেমনি একটি শিশুকেও ভালোবাসা, সঠিক শিক্ষা ও নিয়মিত তত্ত্বাবধানের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। বর্তমান সময়ে সন্তানদের নিরাপদ ও মানবিকভাবে বেড়ে ওঠার জন্য অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের পড়াশোনা, খেলাধুলা এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।"

বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে সরকার ক্রীড়াবিদদের জন্য উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি ও পেশাগত জীবনে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। তাই শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।"

বক্তব্য শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফুটবল ও গাছের চারা তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সফল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমির সদস্য মোতালেব, ইমরান, আকাশ, রুহুল, এজাজুল, নিহাল, সাগর, চঞ্চল, শফিকুলসহ অনেকে সার্বিক সহযোগিতা করেন।

আয়োজকদের মতে, ভবিষ্যতেও সমাজ গঠনমূলক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo