• রাজনীতি

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হাসনাতের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ্ট্রীয় সম্পদ গ্রাস করে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলায় এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। 

হাসনাত বলেন, ‘দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।’

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই আমরা সমতার বাংলাদেশ, সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব।’

হাসনাত বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো নাগরিক তার পরিচয়, রাজনৈতিক মত বা সামাজিক অবস্থানের কারণে বৈষম্যের শিকার হবে না।’ তার দাবি, ‘রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা জনগণের অধিকার হিসেবে নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে।’

হাসনাত বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পাবে এবং প্রশাসন ও জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকবে। দেশের প্রতিটি মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

তরুণ এই এমপি আরও বলেন, ‘দেশের রাজনীতিতে জনগণের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। রাজনীতি যেন কেবল ক্ষমতা দখল বা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার হাতিয়ার না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের সংস্কারের জন্য প্রয়োজন হলে আমরা রাজপথে থাকব।’

নিজের বক্তব্য শেষে সভায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ। এসময় সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন। 

মন্তব্য (০)





image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

১

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

২

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৩

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৪

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

image

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব স...

৫

নিজস্ব প্রতিবেদক: দেশের নিপীড়িত, নির্যাতিত, অসহায় ও দুস্থ মা...

  • company_logo