• সমগ্র বাংলা

শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে ৪ ঘণ্টা অবরোধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।

আগামী ৭ দিনের মধ্যে আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই শিশু কন্যাকে ধর্ষণ ও হত্যার ঘটনায়  দায়ী ব্যক্তির বিরুদ্ধে চার্জশীট দেয়াসহ ৭ দফা দাবিতে নড়াইলের দত্তপাড়া এলাকায় বেনাপোল ঢাকা সড়ক ৪ ঘন্টা সড়ক অবরোধ করে এলাকাবাসী।

এ সময় এলাকাবাসী দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ ৭ দফা দাবি করেন।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আগামী ৭ দিনের মধ্যে চার্জশীট প্রদান সহ ৩০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

তার আশ্বাসের ভিত্তিতে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী।

এ সময় নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানসহ জেলা  প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই শিশুটি বিকাল ৫ টার দিকে নিখোঁজ হয়। খোঁজাখুজির এক পর্যায়ে একই গ্রামের পার্শ্ববর্তী রবিউল ইসলামের বাড়ির ঘরের ভিতরে অচেতন  অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনেন কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে  মৃত ঘোষণা করেন। 

অভিযুক্ত রবিউল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮ টার দিকে অভিযুক্ত রবিউল দত্তপাড়া বাসষ্টান্ড এলাকায় আসলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে নিয়ে আসেন। ##

মন্তব্য (০)





image

রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের কুজাইল এলাকায় খাস জায়গার ম...

image

পঞ্চগড়ে শিয়ালের আক্রমণে আহত ৭

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের...

image

৪৮ ঘন্টার মধ্যে ঈশ্বরদী বিএনপির কমিটি বাতিলের আল্টিমেটাম;...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত...

image

সৈয়দপুরে উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এ...

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে প...

image

কক্সবাজারের ক্যাম্পে ২৫ আগস্ট গণহত্যা দিবস পালিত: স্বদেশ...

কক্সবাজার প্রতিনিধি : ২০১৭ সালের ২৫ আগস্ট  মিয়ানমারের র...

  • company_logo