ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধি : ফেনীর সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মীর আলী এজাজ।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ফেনী সদর উপজেলার কামাল্লা ও ফুলগাজী উপজেলার পৈথরা এলাকায় গীতাবাড়ি ও কমুয়া বিওপির বিশেষ টহলদল অভিযান চালায়।
এ সময় মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন ও ভারতীয় শাড়ি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)