• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার ৮

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে একটি চুরির মামলার তিন আসামি এবং আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক পাঁচ আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার রাজিবপুর, উচাখিলা ও আঠারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানায় গত ২১ জুলাই দায়ের হওয়া একটি চুরির মামলার আসামি হিসেবে আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আনিছুর রহমান (২০), টুকাই সুলতানের ছেলে শামীম মিয়া (২২) এবং মৃত আইন উদ্দিনের ছেলে হারেছ মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়েছে। আনিছুর রহমানের স্থায়ী বাড়ি উত্তর বনগাঁও গ্রামে হলেও তিনি বর্তমানে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা (ফেরিঘাট মোড়) এলাকায় বসবাস করছিলেন।

এদিকে পৃথক অভিযানে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও পাঁচজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন, উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ার, আওয়াল, মৃত শরীফ খাঁর ছেলে মাতাব আলী, মাতাব আলীর ছেলে দুলাল খাঁ এবং নিজামুদ্দিন (৫৫)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাজিবপুর ও উচাখিলা ইউনিয়নে অভিযান চালিয়ে পাঁচজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে এবং আঠারবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে চুরি মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আটজনকেই মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

হাজরাবাড়ী পৌরসভার কাউন্সিলর প্রার্থী মনোহর মিয়া সকলের দোয়...

জামালপুর প্রতিনিধি : আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে...

image

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চা...

image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

  • company_logo