ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকালে খাগড়াছড়ি সদর রিজিয়ন সদর দফতরে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সহায়তার মধ্যে ছিল জেলার ১০ জন অসহায় ও অস্বচ্ছল রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, একটি ল্যাপটপ, রূপসী কাপ্তাই ম্যাগাজিন, একটি মনিটর, চারজন অসহায় ব্যক্তির বসতঘর মেরামতের জন্য পাঁচ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ, দুইজন অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, একটি সাউন্ড সিস্টেম এবং একটি মহিলা মাদ্রাসার মেরামতকাজের জন্য আর্থিক সহায়তা।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের (বিএম) মেজর মো. হাবিবুল্লাহ খান, স্টাফ অফিসার (জিএসও-২) কাজী মোস্তফা আরেফিন এবং (ডিএএ অ্যান্ড কিউএমজি) মেজর মো. ওমর ফারুক সুমন।
খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসব উদ্যোগ পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার পরিবেশ আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলায় অতিরিক্ত পুলিশ সুপার ...
নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

মন্তব্য (০)