• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের হাজীগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ: বাড়িঘর ভাংচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণ; আহত ৮

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ফতুল্লার  হাজীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১০টায় এ ঘটনায় বাড়িঘর ভাংচুর সহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল পরাজিত হলে আর্জেন্টিনার সমর্থক হাবিবের সাথে এক ব্রাজিল সমর্থকের ঝগড়া হয়। ওই সময় আরেক ব্রাজিল সমর্থক অপূর্ব ঝগড়া থামাতে ভূমিকা রাখে। ফাইনাল খেলায় আর্জেন্টিনা -স্পেনের সাথে পরাজিত হলে হাবিবকে দেখে কটুক্তি করে ব্রাজিল সমর্থকরা। ওই ঘটনার রেশ ধরে রাতে হাবিব সহ ৪০/৫০ জন পুরুষ - নারী দেশীয় অস্ত্র সহ অপূর্বদের বাড়ি সহ পাশের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে তারা। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীদের ধাওয়া দিলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর আলম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo