• সমগ্র বাংলা

যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গোপালপুর উপজেলার শাখারিয়া স্লুইসগেট অংশে প্রায় ১০০ মিটার বাঁধ বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার ভাঙনের ফলে প্রায় ১০০ ফুট সড়কের অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ কারণে গত তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও ব্যাগ ডাম্পিং করছে। বাঁধ পরিদর্শনে এসে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু আরও বেশি পরিমাণে জিও ব্যাগ ডাম্পিং করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, ভাঙন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সরকারের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ওপর। ইতোমধ্যেই জেলা প্রশাসক (ডিসি), সচিব, পানি উন্নয়ন বোর্ড এবং মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, টাকার কোনো অভাব নেই। আপনারা যেভাবে পারেন, লোকালভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি, আমাদের কর্মকর্তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি কোনো বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে তাদের জানানো হবে।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, গোপালপুর ও ভূঞাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রবিউল আউয়াল বলেন, আজ নদীর তলদেশে ইকো সার্ভে করা হয়েছে। সেখানে দেখা গেছে, নদীর তলদেশের বেশ কিছু অংশ ক্ষয় হয়েছে। এ কারণে নদীর বাম তীরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত বাঁধে আঘাত করায় বাঁধ ভেঙে যাচ্ছে।”

তিনি আরও বলেন, এ পর্যন্ত ১৯ হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। আজ যত ব্যাগ প্রয়োজন হবে, ততই ডাম্পিং করা হবে। সিরাজগঞ্জ থেকে জিও ব্যাগে বালু ভরে ট্রলারের মাধ্যমে আনা হচ্ছে। আপাতত সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo