• সমগ্র বাংলা

গোপালপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এমপি আব্দুস সালাম পিন্টু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারা দেশে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে গত ১৬ জুলাই। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের পুরাতন ১ নম্বর ওয়ার্ডে চলমান তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু।

সোমবার (২০ জুলাই) বরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পরিদর্শন সভায় সভাপতিত্ব করেন ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান।

এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোরশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল এবং উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে এমপি অ্যাডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু ধোপাকান্দি ইউনিয়নের কৃষক আব্দুল জলিলের বাড়িতে গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

বক্তারা বলেন, কৃষক কার্ডের তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ ও জটিল প্রক্রিয়া। তাই তথ্য সংগ্রহকারীদের কাছে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য কৃষকদের তথ্য সংগ্রহকারীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

জানা যায়, ধোপাকান্দি ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo