• সমগ্র বাংলা

আমি আমৃত্যু জুলাই যোদ্ধাদের সাথে থাকতে চাই এবং তাদের জন্য কিছু করতে চাই: এমপি আরিফা সুলতানা রুমা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান আপামর ১৮ কোটি বাঙালির। বাংলাদেশের আখাঙ্কার ফসল জুলাই আন্দোলন। একক কোন গোষ্ঠী বা শ্রেণীর আন্দোলন এটি ছিল না। শিশু থেকে বৃদ্ধ, শ্রমিক থেকে কর্মকর্তা, কৃষক,শ্রমিক, ছাত্র-জনতার আন্দোলনের ফসল জুলাই। 

জুলুম, নির্যাতন, খুন, গুম, আয়না ঘরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই আন্দোলনে বিজয়ী হয়েছে বাংলাদেশ। 

৭১' ৬৯'  ৯০ সালের মত আমরা জুলাই শহীদদের আজীবন স্মরণে রাখতে চাই। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে সম্মুখ সমরে ২৪ এর গণঅভ্যুত্থানে ২ হাজার সূর্য সন্তানকে আমরা হারিয়েছি। পঙ্গুত্ব বরণ করেছে ৩০ হাজার জুলাই যোদ্ধা। এখনো বিএনপি'র নির্যাতিত হাজার হাজার নেতাকর্মী শত শত মামলা কাঁধে নিয়ে ঘুরছেন। আমি আমৃত্যু জুলাই যোদ্ধাদের সাথে থাকতে চাই। তাদের জন্য আমি কিছু করতে চাই। অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি  জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।

পাবনার চাটমোহরে ২৪ এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী স্থানীয় জুলাই যোদ্ধাদের সাথে শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় মতবিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের এমপি (পাবনা) অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, জুলাই যোদ্ধা আব্দুল আলিম সরকার, হাসানুজ্জামান সবুজ, ফয়সাল কবির, আতাউর রহমান স্বপন, কামরুল হাসান, হিরন আহমেদ, জাহিদ ও রুবেল।

এছাড়া অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, রবিউল করিম তারেক, এএম জাকারিয়া, আতাউর রহমান তোতা, শেখ জিয়ারুল হক সিন্টু, আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, তাদের পরিবারের সদস্য, বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo