• সমগ্র বাংলা

চাটমোহরে জাসাস'র বৃক্ষ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে পাবনার চাটমোহর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে চাটমোহর কিশোর-কিশোরী ক্লাব গুনাইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯-জুলাই) বিকেল ৪টায় গুনাইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনাইগাছা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা।

অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা জাসাস'র সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান (মিলন), চাটমোহর উপজেলা জাসাস'র যুগ্ম আহবায়ক মোঃ. কায়সার আহম্মেদ, চাটমোহর উপজেলা জাসাস'র যুগ্ম আহবায়ক মো. আবু মাসুম, জাসাস নেতা মো. রফিকুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। চাটমোহর উপজেলা জাসাস ভবিষ্যতেও  সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo