• সমগ্র বাংলা

বিগত সময়ে দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থার: মনিরুল হক চৌধুরী এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, বিগত আওয়ামী সরকারের সময় দেশের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থার। এ সেক্টরটি একবারে পঁচে গেছে। এখন শিক্ষাখাতকে বাঁচাতে হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষাখাতের আমূল পরিবর্তনের বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। 

শনিবার (১৮ জুলাই) সকালে আদর্শ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমি এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট নিয়ে কাজ করছি। এ কনসেপ্ট সরকারকে দিবো। এ নিয়ে আমি কুমিল্লায় শিক্ষক সমাবেশের আয়োজন করবো। এতে আপনারা প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিরাও অংশ নিবেন। শিক্ষক সমাবেশে শিক্ষা মন্ত্রী ও  প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী থাকবে। ওখানে আপনারা সকল দাবি তুলে ধরবেন।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষকদের উপর অনেক অবিচার করেছে। তারা নানাভাবে বঞ্চনার শিকার। বর্তমান বিএনপি সরকার প্রাথমিক শিক্ষকদের নিয়ে ভাবছে, তাদের সমস্যা সমাধানে কাজ করছে।

মনিরুল হক চৌধুরী বলেন, একজন শিক্ষক পারে ছাত্রকে পরিবর্তন করতে, সুপ্ত মেধাকে বিকশিত করতে। স্কুলে আমি অংকে ফেইল করতাম। আমার স্কুল জীবনে কোরবান আলী স্যার ছিলো। স্যারের নার্সিংয়ে আমি মেট্রিকে অংকে লেটার মার্কস পেয়েছি।  

তিনি জানান, প্রাথমিক শিক্ষকদের বদলির বিষয়ে আমি কথা বলেছি, নতুন ডিজি আমাকে জানিয়েছে শিগগিরই বদলির বিষয়টি লোকাল প্রশাসনের হাতে ছেড়ে দিবে। 

মতবিনিময় সভায়  জহুরেন্নেসা সকরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারসহ সকল প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo