ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ একটি বিদেশী রিভালবার ও ২ রাউন্ড কার্তুজসহ এক আসামীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়কের নির্দেশনায় শুক্রবার (১৭ জুলাই) বিকালে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানার রাম চন্দ্রপুর বাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় উল্লেখিত হাতিয়ার ও কার্তুজসহ গ্রেফতার করা হয় আসামী মো. ফরিদ উদ্দিন (৪৫) কে। ধৃত ফরিদ দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার মো. ইসমাইল মৃধার ছেলে।
উদ্ধারকৃত বিদেশী পিস্তল, কার্তুজ ও গ্রেফকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)