• সমগ্র বাংলা

সুস্থ, মানবিক ও মাদকমুক্ত দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদকের ভয়াবহ বিস্তারে দেশের যুবসমাজ বিপথে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার প্রসার ঘটানোর বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মানবিক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বর্তমানে সারাদেশে মাদকের করালগ্রাসে যুবসমাজ ধ্বংসের পথে। আমরা চাই তরুণরা খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলুক। দল-মত নির্বিশেষে একটি মানবিক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, দেশের খেলাধুলা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। পাবনার আজকের মাঠে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তার প্রমাণ। সরকার খেলাধুলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে কাজ করছে।

আমিনুল হক বলেন, “খেলাধুলাকে শুধু বিনোদন নয়, একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। এখনকার অভিভাবকেরা সন্তানকে শুধু চিকিৎসক, প্রকৌশলী বা ব্যারিস্টার হিসেবে দেখতে চান। আমরা চাই, ভবিষ্যতে একজন সফল ক্রীড়াবিদ হওয়ার স্বপ্নও প্রতিটি পরিবার দেখুক।

তিনি আরও বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। এর মাধ্যমে সুস্থ, মননশীল, সহমর্মী ও শৃঙ্খলাবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আরিফা সুলতানা রুমজ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা এবং পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাসুদ রানা প্রমুখ। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo