ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক নুরুল হক নুরু (৪০) উপজেলার কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত শামসুল হকের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা ও মা উভয়ই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত ১৬ জুলাই সন্ধ্যায় অভিযুক্ত নুরুল হক নুরু শিশুটিকে নিজের দোচালা টালির ঘরে নিয়ে এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি করলে সে পালিয়ে যায়। পরে বিষয়টি স্বজনরা জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে। এ ব্যাপারে শিশুটির চাচি রুপা খাতুন বাদি হয়ে শুক্রবার শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই শার্শা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার এলাকা থেকে অভিযুক্ত নুরুল হক নুরুকে গ্রেপ্তার করে।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলম বলেন, অভিযোগের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় শার্শা ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার থেকে মামলার আসামি নুরুল হক নুরুকে গ্রেপ্তার করি। আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। #
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
বেনাপোল প্রতিনিধি : ভারতীয় এক নারী ও তার ছোট ছেলে সন্তান সন্...
ফরিদপুর প্রতিনিধি : ২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানের পর নবনির্বাচি...
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়...

মন্তব্য (০)