ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টায় পৌরসভার কার্যালয়ে পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ২০ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৮৮০ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। ৪৪ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব উদ্বৃত্ত ধরে বাজেটে সমপরিমাণ ব্যয় দেখানো হয়েছে।
২০২৫-২০২৬ অর্থ বছরে ছিল ১৮ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৮’শ ৪৪ টাকার সাধারণ ও প্রস্তাবিত বাজেট হিসেবে বাজেট ঘোষনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি প্রকৌশলী রাফিউল বারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সহ সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, যুগ্ন সম্পাদক মোঃ নূরুল ইসলাম, পৌরসভার উপ সহকারি প্রকৌশলী আঃ আজিজ, লাইসেন্স পরিদর্শক মোঃ বাকিবিল্লাহ, নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ দুলাল, হিসাব রক্ষক ইমদাদুল হকসহ সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : দেশব্যাপী &...
দিনাজপুর প্রতিনিধি : বেতন বৈষম্য দুরিকরণ এবং কর্মচারি হিসেবে...
দিনাজপুর প্রতিনিধি : জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ আ...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের ...
ময়মনসিংহ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে জুলাই শহিদ ...

মন্তব্য (০)