• সমগ্র বাংলা

রানীনগর থানা পুলিশের বড় সাফল্য সিংড়া থেকে ৩ আন্তঃজেলা গরু চোর গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর থানাধীন গোনাগ্রামে চাঞ্চল্যকর গরু চুরির ঘটনার মূল হোতাদের গ্রেফতার করেছে পুলিশ। নাটোরের সিংড়া থানার চৌগ্রাম এলাকায় এক ফিল্মি কায়দার ও শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ১। হাবিবুর রহমান (৪২), পিতা- কুদরত আলী, সাং- আতারামপুর, থানা- নান্দাইল, জেলা-ময়মনসিংহ।২. ফেরদৌস (২৬), পিতা- মোস্তাক,সাং- মইপুর গোপালপুর, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।৩.মোঃ আসলাম দেওয়ান (৪৩), পিতা- মৃত আজমত দেওয়ান, সাং- কাসিয়াবাড়ী, থানা- আত্রাই, জেলা- নওগাঁ

 

 রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন,গত ১০ জুলাই গোনাগ্রামে ৩টি গরু চুরির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়। এরপর থেকে পুলিশ সুপার স্যারের পরামর্শক্রমে আমরা আসামীদের গ্রেফতারে তৎপরতা শুরু করি।

১৫ জুলাই বিভিন্ন তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, এই চোর সিন্ডিকেটের সদস্যরা আজকেও বগুড়া জেলার কোনো একটি গ্রামে চুরির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে এবং তারা ঐক্যবদ্ধ হয়ে বগুড়া অভিমুখে রওনা করেছে।

 

এই সংবাদের ভিত্তিতে আমাদের রাণীনগর থানা পুলিশের একটি চৌকস দল নিয়ে নাটোরের চৌগ্রাম এলাকায় অবস্থান নেই। কিন্তু চোর চক্রটি পুলিশের উপস্থিতি টের পেয়ে অত্যন্ত মারমুখী আচরণ শুরু করে। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে তাদের গাড়ি দিয়ে  চাপা দেওয়ার চেষ্টা চালায়। 

পুলিশ আত্মরক্ষার্থে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে উপায় না দেখে দুই চোর চলন্ত গাড়ি থেকে পাশের একটি পুকুরের কচুরিপানার মধ্যে লাফিয়ে পড়ে।

তিনি আরো বলেন,পরিস্থিতি বেগতিক দেখে আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয় সিংড়া থানা পুলিশ ফায়ার সার্ভিস এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করি। 

সকলের সহযোগিতায় দীর্ঘ সময় ধরে সাঁড়াশি অভিযান পরিচালনা করে শেষ পর্যন্ত কচুরিপানার ভেতর থেকে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই। আটকৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo