• সমগ্র বাংলা

মুক্তাগাছায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছার কাটবওলা বাজার এলাকায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বিকেল ৪ টায় দাওগাও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় এক হাজার মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

সুত্র মতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাও ইউনিয়নটি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মধুপুর বন ঘেষা এলাকা এবং তার পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার শেষপ্রান্ত ঘেষা। যার ধরুণ এ এলাকায় মাদকাসক্তদের অবয়ারণ্য এলাকা হিসেবে খ্যাত।

মাদকের বয়াবহতায় এলাকার যুব বিপদগামী হচ্ছে। সম্প্রতি এ নিয়ে মাদক ব্যবসায়ীদের সাথে এলাকায় একাদিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তার এ প্রেক্ষিতে বুধবার বিকেলে এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে মাদকের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল করে তারা এ ব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে। বিক্ষোভ মিছিল শেষে পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের নাম এবং মাদক সিন্ডিকেটের নাম প্রকাশ করে তাদের প্রতিহত করার ঘোষণা করেন। পথসভায় ভক্তাগণ বলেন স্থানীয় নাছির মেম্বার ও প্রভাবশালী এক নেতা মাদক ব্যবসায়ীদের পক্ষে সাফাই করে যাচ্ছে। তাছাড়া অন্যদিকে দাওগাও ইউনিয়নসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে যাচ্ছে।

শুশুতি গ্রামের কাশেম আলীর পুত্র নাজমুল হোসেন বিলাতি, তার অন্যতম সহযোগী কোকো ডাঙ্গা গ্রামের মোস্তাফিজুর রহমানের পুত্র খলিলুর রহমান এবং তাদের ব্যবসা সিন্ডিকেটের সাপ্লাইয়ার হিসাবে কাজ করছে কাটবওলা দক্ষিণপাড়া তেতইতলা এলাকার মালু সেকের পুত্র মোফাজ্জ্বল, কমলাপুর ফরেস্ট অফিস মোড় এলাকার মফিজুল সহ আরও এ ব্যবসায় জড়িত।

সভায় ভক্তাগণ বলেন মাদকের বিরুদ্ধে স্থানীয় গ্রাম পুলিশ কথা বলায় একটি গ্রুপ গ্রাম পুলিশের বিপক্ষে গিয়ে মাদকাসক্ত পক্ষালম্বন করে গ্রাম পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে।  প্রকৃতপক্ষে এলাকাবাসী মাদকের বিরুদ্ধে মাদক নির্মুলের জন্য স্থানীয় গ্রাম পুলিশকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে।  পথসভায় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা করেন এবং যেখানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী পাওয়া যাবে তাদেরকে তাৎক্ষণিক ধরে আইনের হাতে সোপর্দ করা হবে বলে ঘোষণা দেন।

 

মন্তব্য (০)





image

হাজরাবাড়ী পৌরসভার কাউন্সিলর প্রার্থী মনোহর মিয়া সকলের দোয়...

জামালপুর প্রতিনিধি : আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে...

image

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চা...

image

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জের ৫৩ নেতাকর্মী গ্রে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস...

image

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের...

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জি...

image

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাটারিচালিত ইজিভ্যানের চাপায় স...

  • company_logo