ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকার কৃতী সন্তান, সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. মোজাফফর হোসাইন নিজ জন্মভূমির অসহায় মানুষের খোঁজখবর নিতে (১৫ জুলাই) বুধবার দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে ঢেমশা চৌধুরী হাট স্কুল মাঠে অবতরণ করেন।
হেলিকপ্টারটি মাঠে অবতরণের খবর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ সেখানে ছুটে আসেন। জন্মভূমির সন্তানকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন। কেউ হারিয়েছেন বসতঘর, কারও ঘরে নেই খাবার, আবার কেউ বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
এ সময় আলহাজ্ব মো. মোজাফফর হোসাইন বলেন, "ঢেমশা আমার জন্মভূমি। এই মাটির মানুষের কষ্ট আমি দূরে বসে সহ্য করতে পারিনি। বন্যার খবর শুনেই বিদেশে থাকা অবস্থায় আমার পরিচিতদের মাধ্যমে প্রায় ১,৫০০ ত্রাণ প্যাকেট বিতরণের ব্যবস্থা করেছি। দেশে ফিরেই সবার আগে ছুটে এসেছি আমার এলাকার মানুষের পাশে দাঁড়াতে।"
তিনি আরও বলেন, "আমি চাই না ঢেমশা ইউনিয়নের কোনো ওয়ার্ডের কোনো মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি বা চিকিৎসার অভাবে কষ্ট পাক। যতদিন প্রয়োজন, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকব। সমাজের বিত্তবানদেরও আহ্বান জানাই, সবাই যেন মানবতার এই দুর্দিনে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান।"
এ সময় মাঠে উপস্থিত শত শত মানুষ তাকে ঘিরে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আবেদন জানান। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
স্থানীয়দের মতে, দুর্যোগের এই কঠিন সময়ে জন্মভূমির একজন সৌদি প্রবাসী সন্তান হেলিকপ্টারযোগে এসে সরাসরি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তার এই মানবিক উদ্যোগে ঢেমশার দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পরিবেশবাদী সংগঠন অর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশব্যাপী পর...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সর্ববৃহ...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ২...

মন্তব্য (০)