প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে অস্ত্র মামলায় দোষি প্রমানিত একজন যুবককে ১৪ বছর সশ্রম কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছাম্মদ রুবিনা পারভীন। আজ মঙ্গলবার সন্ধার দিকে ওই রায় ঘোষনা করা হয়েছে।
দিনাজপুর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার (পিপি) এ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৫ এর জয়পুরহাটের একটি অভিযানিক দল গত ২০১৫ সালের ২৫ আগস্ট দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তের নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে আনিছ সরদারের ছেলে সুমন সরদারকে (৩৫) আটক করে। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো লেপের মধ্যে ৬ রাউন্ড গুলিসহ ২'টি ম্যাগাজিন এবং একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বোরেে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এব্যাপারে বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা করেন র্যাবের ডিএডি নায়ক সুবেদার আলতাফ হোসেন। রায়ে দোষি প্রমানিত সুমন সরদারকে
১৪ বছর সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরো ৬ মাসের কারাদন্ড দন্ডিত করা হয়েছে
কোর্ট পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, রায় ঘোষনার পর দন্ডিত সুমন সরদারকে পুলিশ পাহারায় জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট অপূর্ব রায় ।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)