• সমগ্র বাংলা

৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বৈষম্য দূরীকরণসহ ৫ দফা দাবিতে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

 মঙ্গলবার দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা সংকট ও শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্রের অতিরিক্ত কঠিনতা, পরীক্ষাকেন্দ্রে অযৌক্তিক ও অতিরিক্ত কড়াকড়ি, বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে বৈষম্য এবং ফলাফল মূল্যায়ন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। উদ্ভূত পরিস্থিতি নিরসনে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।

শিক্ষার্থীদের উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো—  পরীক্ষার প্রশ্নপত্রের জটিলতা পরিহার এবং কেন্দ্রে অতিরিক্ত কড়া গার্ডের অবসান, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের ন্যায্য ও যৌক্তিক ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধব উপায়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করা,  বিশেষ করে পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়গুলোর ফলাফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে অযৌক্তিক ক্ষতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সংকট নিরসনে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা।

সমাবেশে বক্তব্য দেওয়া ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করেন, পরীক্ষা ও মূল্যায়নের নামে শিক্ষার্থীদের ওপর এক ধরণের অমানবিক আচরণ চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "শিক্ষার্থীদের এই ৫টি যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর ও সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হবে।"

সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা তাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন। ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবারও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

‎এবার আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

নিউজ ডেস্কঃ এইচএসসি পরীক্ষা স্থগিত না করার দাবিতে চলমান আন্দ...

image

গোপালপুরে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান, ২ হাজার ৪'শ ম...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের...

image

বেফাক পরীক্ষায় শ্রেষ্ঠত্ব, গোপালপুরে কৃতী মাদরাসা ছাত্রী...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা...

image

‎সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সন্ধ্যা ৬ট...

image

কালীগঞ্জে কৃষকদের পাহারায় ব্যর্থ ট্রান্সফরমার চুরি, ফেলে ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনি...

  • company_logo