• রাজনীতি

ফার্মের মুরগীরা রাস্তায় নেমেছিলো বলেই আজ আপনি শিক্ষা মন্ত্রী হয়েছেন: হাসনাত আবদুল্লাহ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন"ফার্মের মুরগীরা রাস্তায় নেমেছিলো বলেই আজ আপনি শিক্ষা মন্ত্রী হয়েছেন।ফার্মের মুরগীরা রাস্তায় নেমেছিলো বলেই সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন।ফার্মের মুরগীরা রাস্তায় নেমেছিলো বলেই লনৃডন থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী মন্ত্রী হয়েছেন।সুতরাং শিক্ষার্থীদের সাথে স্ট্যান্ডবাজি করবেন না।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত জুলাই পথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এসময় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন,আমি যখন আপনাদের সামনে কথা বলছি ঠিক এই সময়ে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি,রাঙ্গামাটি,কক্সবাজার,সাতকানিয়া,আনোয়ারা ও বাশখালি সহ এসব অঞ্চলের হাজার হাজার মানুষ বন্যার মধ্যে মাতবেতর জীবন যাপন করছে।

অত্যন্ত পরিতাপের বিষয় হলো বন্যা পরিস্থিতির ৭ দিনের বেশি সময় পেড়িয়ে গেলেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমান সাহায্য সহযোগীতা পৌঁছায়নি।আমরা দেখতে পাচ্ছি মানুষ বন্যার মধ্যে কষ্ট করছে আর অন্য দিকে প্রধানমন্ত্রী বরিশাল সফরে গেছেন।

আমরা আমাদের জায়গা থেকে হাসিনা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম কেবল হাসিনার পরিবর্তন চাইনি।

এই বিএনপি সরকার এসে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে।মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সংসদে দাড়িয়ে বলেছেন,সংবিধান সংস্কার কমিটি এটা নাকি সংবিধানে নেই।এটা যদি সংবিধানে না থেকে থাকে তাহলে ২০২৬ সালের নির্বাচনও সংবিধানে নেই।সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিলো সিলংয়ে।সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর থাকার কথা ছিলো লন্ডনে।

এসময় আরও উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা বিভাগের প্রধান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুলাহ আল আমীন,এনসিপির জাতীয় যুবশক্তির সিনিয়র সহ সভাপতি তুহিন মাহমুদ,সাকিল সাইফুল্লাহ,জাহিদুল হক বাঁধন সহ দলীয় নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

১

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

২

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৩

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৪

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

image

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব স...

৫

নিজস্ব প্রতিবেদক: দেশের নিপীড়িত, নির্যাতিত, অসহায় ও দুস্থ মা...

  • company_logo