• সমগ্র বাংলা

সংবাদ প্রকাশের পর জমজ দুই প্রতিবন্ধিকে হুইলচেয়ার দিলেন উপজেলা প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর গ্রামে যমজ দুই প্রতিবন্ধী সাজেদুল ইসলাম মাহি ও সাকিবুল ইসলাম রাফির জীবনে এসেছে স্বস্তির ছোঁয়া। দীর্ঘ ১৬ বছর ধরে হুইলচেয়ারের অভাবে ঘরের চার দেয়ালের মধ্যেই বন্দি ছিল তাদের জীবন। অবশেষে সমপ্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর মানবিক উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

দিনমজুর শরিফুজ্জামান মিলন ও তাসলিমা আক্তারের জন্মপ্রতিবন্ধী দুই ছেলে মাহি ও রাফির দুর্বিসহ জীবন সংগ্রামের চিত্র তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের নজরে আসে।

সোমবার বিকেলে ইউএনওর উদ্যোগে মাহি ও রাফির জন্য দুটি হুইলচেয়ার প্রদান করা হয়। ইউএনওর পক্ষে হুইলচেয়ার দুটি পরিবারের হাতে তুলে দেন কায়বা ইউনিয়ন পরিষদের প্রশাসক অশোক কুমার বিশ্বাস ও সচিব নাজমুল হাসান।

দীর্ঘ ১৬ বছর পর সন্তানদের চলাচলের সুযোগ তৈরি হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারা উপজেলা প্রশাসন ও সংবাদ প্রকাশকারী গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের আশা, হুইলচেয়ারের পাশাপাশি এই দুই ভাইয়ের উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং নিরাপদ বাসস্থানের ব্যবস্থাও দ্রুত নিশ্চিত হবে। #

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo