• প্রশাসন

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কাফ সিরাপ, ২ হাজার পিস ইয়াবা এবং তিনটি বিদেশি বন্দুকসহ ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি প্রাইভেটকার ও পিকআপ আটক করা হয়।

‎চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় রাজধানীর মিরপুর, উত্তরা ও ওয়ারিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

‎সোমবার (১৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসায় ডিবি। এর মধ্যে মিরপুরের দারুস সালাম এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৫শ' বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ১ জনকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে দুটি বেলজিয়ামের তৈরি একনলা বন্দুক ও একটি বার্মিজ এলজি উদ্ধার করে ডিবি।

‎একই সময়ে উত্তরায় একটি প্রাইভেটকার ও পিকআপ থেকে ১২শ' বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে অন্য আরেকটি টিম৷ এছাড়া, ওয়ারী থেকে উদ্ধার করা হয় ২ হাজার পিস ইয়াবা। গ্রেফতার করা হয় ৫ জনকে।

‎প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ ও শেরপুর সীমান্ত দিয়ে এসব মাদক ঢাকায় প্রবেশ করে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম পি...

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলায় অতিরিক্ত পুলিশ সুপার ...

image

‎চার ক্যাটাগরিতে বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...

image

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...

image

‎ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫ মামলায় গ্রেফতার ৫২৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo