• সমগ্র বাংলা

কালীগঞ্জ পৌরসভার টেকসই উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভাকে পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌর মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়নের অংশ হিসেবে ২য় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত এ সভার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সভাটি বাস্তবায়িত হয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ কর্মসূচির আওতায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের অংশ হিসেবে।

প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক, এজেন্স ফ্রাঙ্কেস দ্য ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

পরামর্শকরণ সভায় কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, প্রকল্পের টিম লিডার ড. জহিরুল হক, কনসালটেন্ট মো. নাজমুস সাদাত, জুনিয়র কনসালটেন্ট আব্দুল আহাদ নাফিজ, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা কালীগঞ্জ পৌরসভার বর্তমান অবকাঠামো, যানবাহন চলাচল, পানি নিষ্কাশন ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, নাগরিক সুবিধা সম্প্রসারণ, উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং ভবিষ্যৎ নগরায়ণ বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, একটি সময়োপযোগী ও বাস্তবভিত্তিক মহাপরিকল্পনা প্রণয়ন করা গেলে কালীগঞ্জ পৌরসভার দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত করা, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা বাস্তবায়নে এ মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই কালীগঞ্জ পৌরসভা গড়ে তোলা সম্ভব হয়।

উল্লেখ্য, সভাটির কারিগরি সহায়তা প্রদান করে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড (DDC)।

মন্তব্য (০)





image

ফরিদপুরে শালিসে বহিরাগত আনায় পরিবারকে ‘সমাজচ্যুত’, মসজিদ...

ফরিদপুর প্রতিনিধি : জমিসংক্রান্ত বিরোধের শালিস বৈঠকে গ্রামের...

image

জামালপুরে পিকআপ ভর্তি ঘোড়ার মাংস উদ্ধার, চালকসহ পাঁচজন আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে পিক...

image

অভাবের কারণে কারো লেখাপড়া বন্ধ হবে না: এমপি রেজু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ শেখ মো: রেজাউল ইসলাম রে...

image

প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর ও বিয়ের অভিযোগ: ফরিদপুরে স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রতারণা করে ধর্মান্তরিত করার প...

image

অনলাইন জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মার...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়া খেলান...

  • company_logo