• সমগ্র বাংলা

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত: বন্যায় অসহায় মানুষের পাশে এম.পি জসিম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : টানা বর্ষন পাহাড়ীয়া ঢলে লন্ডভন্ড দ: চট্টগ্রামের লাখো লাখো বনি আদম। ২য় দিনের মত ছুঠে যান অসহায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে চট্টগ্রাম-১৪ আসনের এম.পি আলহাজ জসিম উদ্দিন আহমদ।

গতকাল ১১ জুলাই থেকে চট্টগ্রাম-১৪ আসনের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ পেকেট বিতরন করার কার্যক্রম চলমান। আজ ১২ জুলাই দুপুর হতে রাত পর্যন্ত   চন্দনাইশ উপজেলার হাশিমপুর বড় পাড়া এলাকা, পরে দিয়াকুল,তপোবন আশ্রয় কেন্দ্র সহ দোহাজারী  পৌরসভার  আশে -পাশের   ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়াঁন  এম.পি জসিম।তাছাড়া  চন্দনাইশের পাশাপাশি সাতকানিয়ার আংশিক নির্বাচনী এলাকায় ও উপহার বিতরন কার্যক্রম  চলমান।

এসময় এম,পি  জসিম উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের  উপহার সামগ্রী বন্যার্তদের দৌড়গোড়ায় পৌছাঁনোর  জন্য  নৈতিক দায়িত্ব পালন করে  যাচ্ছি।
 দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে   দাঁড়ানো  সরকারের অন্যতম অংগীকার। বন্যার কারনে যেসব পরিবার খাদ্য সংকট  ও নানা দুর্ভোগের মধ্যে রয়েছে, তাদের সহায়তায় এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে ও ক্ষতিগ্রস্থদের মাঝে এ উদ্যোগ অব্যাহত থাকবে।

ত্রানের উপহার সামগ্রী বিতরনকালে  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো:আবদুর  রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ঝন্টু বিকাশ চাকমা,চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ  দিদারুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাউন,বি,এন পি চট্টগ্রাম দ:জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ইফতিয়ার হোসেন, উপজেলা বি,এন পির সাবেক সেক্রেটারী সিরাজুল ইসলাম সওদাগর,বি,এন পি নেতা মোজাম্মেল হক বেলাল,দ:জেলা মহিলা দলের নেত্রী জন্নাতুল নাইমা চৌধুরী রিকু,উপজেলা বি,এন পির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মারুফ,পৌরসভা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক  ইফতেখার উদ্দিন সুমন, দোহাজারী বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমির হোসেন,যুবদল নেতা শহীদুল ইসলাম,যুবদল নেতা তসলিম উদ্দিন,বৈলতলী যুবদল নেতা সেলিম উদ্দিন,  সহ  বি,এনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্ধ।

উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্য  নিয়ে বন্যার ত্রানের উপহার  সহ  দোহাজারী শংখ নদীর তীরে  এবং দিয়াকুলে এম,পি জসিম  উদ্দিন পৌছাঁলে এক হদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্থ বন্যাকবলিত পরিবারের অসংখ্য মা-বোনেরা ছুঠে আসে ত্রানের জন্য, নেই খাদ্য,নেই সুপেয় পানীয় জল,নেই কোন আবাসস্থল। এ দুর্যোগপুর্ন মুহুর্তে এম,পি জসিম উদ্দিন আহমদের  মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এ ক্ষুদ্র উপহার যেন তাদের কাছে বিশাল এক পাওনা ।
বন্যা পরিস্থিতি ও পাহাড়ীয়া ঢ়লের  কারনে দোহাজারী ও  শংখের তীরবর্তী  চন্দনাইশ –সাতকানিয়া এলাকার দৃশ্য এমন,সকালে যে বাড়ী ছিল,সে বাড়ী আর বিকেলে নেই। নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

সি. এন. আই চট্টগ্রাম  প্রতিনিধি  ও চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্টাতা মোজাহেরুল কাদেরের নেয়া এক সাক্ষাতকারে  এম,পি জসিম উদ্দিন  আহমদ  বলেন,বন্যার্তদের সাহায্যের জন্য  তিনি  প্রধানমন্ত্রী,ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী  এবং  প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছেন, সরকারী সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ চলমান থাকবে।
মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান  আমাদের কে  বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাড়াঁতে নির্দেশ দিয়েছেন,তাই আমি ও একজন এ এলাকার সন্তান  হিসাবে  আমার নির্বাচনী এলাকা  চট্টগ্রাম-১৪ আসনের ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াঁতে আমি দিবারাত্রি প্রচেষ্টা অব্যাহত রাখতে চেষ্টা করছি, আমি আল্লাহর রহমত ভিক্ষা চাই। আল্লাহ যেন বন্যার  ক্ষতি থেকে  দ:চট্টগ্রাম সহ দেশের মানুষ কে রক্ষা করেন।

 চন্দনাইশের অনুন্নত পাহাড়ীয়া ও নদী পরিবেষ্টিত বন্যায় ক্ষতিগ্রস্থ জনপদ  ধোপাছড়ির বিষয়ে  এম.পি জসীম উদ্দীন বলেন- আগে ধোপাছড়িবাসীকে প্রাণে বাঁচাই, তারপর ঘরবাড়ি নির্মাণ করে দিব।ধোপাছড়ি ইউনিয়নের   শিক্ষা প্রতিষ্টানের মধ্যে  ধোপাছড়ি হাজী হাকিম আলী খালেকিয়া দাখিল মাদ্রাসা ,এতিমখানা ও হেফজখানাটি  সবচেয়ে ক্ষতিগ্রস্থ  বলে জানা গেছে। ধোপাছড়িতে উৎপাদিত কৃষি পন্য দ:চট্টগ্রামের চাহিদা মেটানো হয়।  ধোপাছড়িতে সবজি কড়লা প্রতি কেজি ৫/৬ টাকা চলছিল।পরে বন্যায় সব কৃষি উৎপাদিত সবজি বিনষ্ট হয়ে গেছে। শুধু চন্দনাইশ উপজেলায় কৃষি ও মৎস্য খাতে প্রায় ৮৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান,উপজেলা  কৃষি কর্মকর্তা আজাদ হোসেন। সুত্র মতে উপজেলার ২১শ ২০ হেক্টর আউসের ফসলের মাঠ ও ২০ হেক্ঠর আমনের বীজতলা,৯১০ হেক্টর সবজি ক্ষেত,৬০ হেক্টর পেপে ক্ষেত বন্যার পানিতে ক্ষতি হয়ফলে ক্ষয় ক্ষতির পরিমান ৭০ কোটি টাকা।তাছাড়া মাছের ঘের ও পুকুরের মাছ পানিতে ভেসে যাওয়ায়  কৃষি ও মৎস্যের  ক্ষতির পরিমান ৮৫ কোটি টাকা প্রায়।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে শিশুর কান্না থেকে পুরোনো মৃত্যুর প্রশ্ন: একই পর...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতল...

image

শিমুল বিশ্বাসকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পাবনায় মহিলাদলের ...

পাবনা প্রতিনিধি : পাবনা-৫ (সদর) আসনের এমপি অ্যাডভোকেট শামছুর...

image

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কল...

মানিকগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ উল্লেখযো...

image

টেকনাফ সীমান্তে বসবাসকারী বন্যার্ত ২"শ পরিবারের মাঝে খাদ্...

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্ত এলাকায়  বসবাসকারী ...

image

অফিসে নেই আবাসিক প্রকৌশলী, সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ প...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: সরকারি নির্...

  • company_logo