• সমগ্র বাংলা

টেকনাফ সীমান্তে বসবাসকারী বন্যার্ত ২"শ পরিবারের মাঝে খাদ্যপন্য দিয়েছে ৬৪ বিজিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্ত এলাকায়  বসবাসকারী বন্যার্ত ২"শ পরিবারের মাঝে খাদ্যপন্য  প্রদান করেছে  বিজিবি।

(১২ জুলাই) রবিবার  উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) আওতাধীন  হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ কোনাপাড়া গ্রামের বন্যার্তদের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রামু 

সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

প্রধান অতিথি বলেন, "সীমান্তে অর্পিত দায়িত্ব এর পাশাপাশি বিজিবি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তের জনগণ বিজিবি এর উপর আস্থা রাখছে এবং তারাও বিভিন্ন কাজে বিজিবিকে সহায়তা করছে। বিজিবি এর এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হচ্ছে। ভবিষ্যতেও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।'

এতে উপস্থিত ছিলেন উখিয়া  ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, 

উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান মোঃ শাহজালাল, ১নং ওয়ার্ড ইউপি মেম্বার সিরাজুল মোস্তফা লালু, টেকনাফ  উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট হাসান সিদ্দিকী প্রমুখ। 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo