ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আত্রাই নদী, ছাওয়াল দহ জলমহল, কাঁটা গাং নদী, হান্ডিয়াল ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন নলুয়া বিল, নবীন ও চর নবীন এলাকায় মৎস্য ও জলজ প্রাণী সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ পিস চায়না দুয়ারী জাল আটক করা হয়। পরে জনসম্মুক্ষে এসকল জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব, চাটমোহর থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জানান, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাটমোহর এর আয়োজনে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বিগত বছরের ন্যায় এ বছরও চাটমোহর উপজেলার বিভিন্ন নদী ও বিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৫০ টি চায়না দুয়ারি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, চায়না দুয়ারী জালের ফলে দেশের মৎস্য সম্পদ ও জলজ প্রাণীর ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। এ সকল জালে মাছ, পোনা মাছ, কাকড়া, জলজ কীটপতঙ্গ, সাপ, ব্যাঙ, পাখিসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পরে। একশ্রেণীর অসাধু মৎস্য ব্যবসায়ীরা এ সকল জাল ক্রয় করে সাধারণ জেলে ও শ্রমজীবীদের মৎস্য শিকারে দিন হাজিরা ভিত্তিতে নিয়োগ করেন। এ সকল জাল পরিবেশের ব্যাপক ক্ষতি করলেও সচেতনতার অভাবে প্রতিবছর সাধারণ মানুষ এই জাল ব্যবহার করে আসছে। এই জাল ব্যবহারের ফলে ভবিষ্যতে দেশের নদী নালা ও বিলে মাছের ব্যাপক সংকট দেখা দেবে। তাই জনসাধারণকে চায়না দুয়ারী জাল ব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল জেল...
পাবনা প্রতিনিধিঃ পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাঙ্গু নদীতে বন্যার পানিতে তলিয়ে...
বাকৃবি প্রতিনিধি: পোষ্য ও পথপ্রাণীর পরিচর্যা, নিরাপদ ব্যবস্থ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদ...

মন্তব্য (০)