• সমগ্র বাংলা

বন্যার পানিতে তলিয়ে নিখোঁজের দুই দিন পর আনোয়ারায় যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাঙ্গু নদীতে বন্যার পানিতে তলিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর আবদুল আলম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) আনোয়ারা উপজেলার একটি উপকূলীয় এলাকা থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত আবদুল আলম সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত বুধবার গভীর রাতে বন্যার সময় সাঙ্গু নদীতে গাছ ধরার চেষ্টা করার সময় প্রবল স্রোতে তিনি ভেসে যান। এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, "আনোয়ারা থেকে যে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি নিখোঁজ আবদুল আলমের। পরিবারের সদস্যরা মরদেহ আনতে আনোয়ারায় গেছেন।"

দীর্ঘ প্রায় ৪৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

মন্তব্য (০)





image

পোষ্য ও পথপ্রাণীর পরিচর্যায় সচেতনতা বাড়াতে বাকৃবিতে প্রশি...

বাকৃবি প্রতিনিধি: পোষ্য ও পথপ্রাণীর পরিচর্যা, নিরাপদ ব্যবস্থ...

image

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদ...

image

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশ-ইনের চেষ্টা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদে...

image

আট দিন পর সেন্টমার্টিনে ফিরলেন দেড় শতাধিক দ্বীপবাসী

কক্সবাজার  প্রতিনিধি : বৈরী আবহাওয়া ও সাগরে সৃষ্ট ...

image

নওগাঁয় সমিতির টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন ও ব...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সমতা ও নেসডো এনজিওর গ্রাহকরা আ...

  • company_logo