• সমগ্র বাংলা

ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, ৬ বহিরাগত আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের আপত্তিকরভাবে ভিডিও ধারণের অভিযোগে ছয় বহিরাগত কিশোরকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাদের পুলিশ চৌকিতে হস্তান্তর করা হয়।

আজ শনিবার (১১ জুলাই) সন্ধা ৬ টায় নতুন কলা ভবনের সামনে পুকুর পারে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ত্রিশাল উপজেলার স্থানীয় বাসিন্দা তাজুল, মোস্তাকিম, আরিফিন, ফয়সাল, জাহিদ হাসান জনি ও লিওন। তারা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী আসন্ন নাট্যোৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এক বহিরাগত কিশোর নারী শিক্ষার্থীদের জুম করে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে এলে আশপাশে থাকা শিক্ষার্থীরা অভিযুক্তদের আটক করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ফয়সাল বলেন, “আমরা বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করি। পরে তারা ভিডিওটি মুছে ফেলার চেষ্টা করলেও মোবাইলের ‘Recently Deleted’ ফোল্ডারে ফুটেজ পাওয়া যায়।”

অভিযুক্তদের একজন দাবি করেন, তারা ঘুরতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তার ভাষ্য, তাদের অজান্তেই একজন সঙ্গী তার মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেন। অপর অভিযুক্তের দাবি, ইচ্ছাকৃতভাবে ভিডিও করা হয়নি; ভুলবশত মোবাইলের বাটনে চাপ লেগে ভিডিও রেকর্ড হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি বলেন, অভিযুক্তদের মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট ভিডিওসহ নারী শিক্ষার্থীদের আপত্তিকর ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের পরিবারের সদস্যদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo