• সমগ্র বাংলা

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যুবকের এক মাসের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর রাজনগর এলাকায় মাদকের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার উত্তর রাজনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামের বাসিন্দা মো. ইসমাইলকে (৩৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি একই গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. ইনছান আলী। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আল আমিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo