ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়’-এর প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা বোর্ডের বিধি মোতাবেক গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. রাশেদুল ইসলাম ।
বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত এই নতুন কমিটিতে অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মফিজুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক জামাল উদ্দিন আহমেদ।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল ইসলাম। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার গর্ব। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আমি বদ্ধপরিকর। আমাদের মূল লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে জ্ঞানচর্চায় ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে উঠবে। আমি বিশ্বাস করি, শিক্ষকদের মেধা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের সমন্বয়ে আমাদের এই প্রিয় বিদ্যালয়টি অদূর ভবিষ্যতে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। এই যাত্রায় আমি নোয়াগাঁওসহ আশেপাশের এলাকার সুধীজনদের আন্তরিক সহযোগিতা ও সুপরামর্শ প্রত্যাশা করছি।
কমিটির অন্যান্য সদস্যরাও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও পাঠদানের মানোন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এদিকে, নতুন এই কমিটিকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসীর প্রত্যাশা, রাশেদুল ইসলাম গতিশীল নেতৃত্বে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে এবং শিক্ষার আলো ছড়িয়ে দেবে প্রতিটি ঘরে ঘরে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
গাজীপুর প্রতিনিধি : একটি নদী শুকিয়ে গেলে শুধু পানি হারায় না, হারিয়ে যায় ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গত বুধবার মধ্যরাত থেকে আকাশের প্রচন্...
লালমনিরহাট প্রতিনিধি : “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ...

মন্তব্য (০)