• সমগ্র বাংলা

গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের প্রাণকেন্দ্র পুরাতন পৌর চত্বর এলাকার প্রধান সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলোতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, পুরাতন পৌর চত্বরটি গোপালপুর বাজারে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

বিশেষ করে বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ঢেকে যাওয়ায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা বোঝা যায় না। ফলে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে। মোটরসাইকেল, রিকশা ও অটোরিকশা চালকদেরও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

গোপালপুর বাজারের ব্যবসায়ী মো. মীর আলী বলেন, "পুরাতন পৌর চত্বরের রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যায়। এতে পথচারীদের পাশাপাশি যানবাহন চলাচলেও ব্যাপক সমস্যা হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।"

স্থানীয় পৌরবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে পুরাতন পৌর চত্বর এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হোক।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo