• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতীর কবলে জাপান প্রবাসী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থেকে অল্প দূরত্বেই সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন জাপানগামী এক প্রবাসী দম্পতি। পরিবারের সদস্যদের সঙ্গে বিমান ধরতে ঢাকায় যাওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসের গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয় ডাকাতরা।

বুধবার (৮ জুলাই) রাত প্রায় ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আরমান (৪০) ফেনী জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করেন। পরিবারের সদস্যদের নিয়ে পুনরায় জাপান ফিরতে ফেনী থেকে একটি হাইএস মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

অভিযোগ অনুযায়ী, মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল চাপাতি, ছুরি ও লোহার রডসহ গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই তারা আরমান ও পরিবারের সদস্যদের মারধর করে। পরে তাদের কাছ থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন ১৬ প্রো-ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। লুট হওয়া স্বর্ণের বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী জানান, সামনে কয়েকজনকে চাপাতি হাতে অবস্থান নিতে দেখে তিনি আতঙ্কিত হয়ে মোটরসাইকেল থামিয়ে দেন। কিছুক্ষণ পরই তার সামনেই মাইক্রোবাসটি ঘিরে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে পুলিশের চেকপোস্টের কাছাকাছি এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাটি মেঘনা টোলপ্লাজার কাছাকাছি হলেও মূল মহাসড়কে নয়, পাশের একটি নিচু সড়কে ঘটেছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছি। এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

চেকপোস্টের সামনে ডাকাতির বিষয়ে তিনি বলেন, চেকপোস্টের সামনেই ঘটেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo