ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ।
উপজেলার পৌর সদরের জার্দিস মোড় এলাকায় অবস্থিত ফজলুল হক ওরফে শুকলালের চায়ের দোকানে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ মহরম হোসেন সুমন (২৪) নামের এক যুবককে আটক করে। পরে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সুমন মধ্যশালিকা এলাকার রফিকুল ইসলাম কফুরের ছেলে এবং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুমনকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আসামিকে বুধবার (৮ জুলাই) পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)