• সমগ্র বাংলা

ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে জাকির কসাই নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে দোকান থেকে জব্দ করা প্রায় ৮০ কেজি (দুই মণ) পচা মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

 মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাগাট বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. তানজির নাঈমও উপস্থিত ছিলেন।

 জানা যায়, জাকির কসাই দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও পচা মাংস বিক্রি করে আসছিলেন—এমন সংবাদের ভিত্তিতে আজ তার দোকানে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা মেলায় ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্যের সুরক্ষায় তাকে এই জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান জানান, ভেজাল, বাসি ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির মাধ্যমে যারা জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে এই ধরনের আইনি তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo