• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় ফাতেমা বেগম (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কোহেলদিয়া গ্রামের মো. দেলোয়ার শেখের মেয়ে। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকার মো. সাইফুল শিকদারের স্ত্রী। বর্তমানে তিনি কাপুড়িয়া সদরদী গ্রামের নাজিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে ঢাকা-খুলনা রেলপথের কাপুড়িয়া সদরদী এলাকায় রেললাইনের ওপর অবস্থানকালে খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা রেলওয়ে পুলিশ কর্তৃপক্ষ জানায়, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo