• সমগ্র বাংলা

চাটমোহরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে পালিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’। একইসাথে উদযাপিত হচ্ছে সেবা সপ্তাহ। 

এ উপলক্ষ্যে সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় চাটমোহর উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বিভাগের আয়োজনে বের হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি বেড় হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে পল্লী ভবন হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আহসানুল হাবিব।

দিবসের কর্মসূচির মধ্যে ছিলো বৃক্ষরোপন, গাছের চারা ও ঋণ বিতরণ। অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ, সমাজসেবা কর্মকর্তা ও মূলগ্রাম ইউনিয়নের প্রশাসক সোহেল রানা, জনস্বাস্থ্য প্রক্যেশলী মতিউর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম মাসুদ রানা, দপ্তর সম্পাদক শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামিম, বিআরডিবির প্রকল্প কর্মকর্তা খাদেমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫৯ জন সদস্যের মাঝে ৩০ লাখ টাকার ঋণ বিতরণ ও ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।  

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo