• সমগ্র বাংলা

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চর রুপপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

সোমবার (৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন, পাকশী ইউনিয়নের নতুন রুপপুর দক্ষিণ পাড়ার ইসলাম মন্ডলের ছেলে মো. সুপ্ত ইসলাম জীবন (২৬), চর রুপপুর বিবিসি বাজার এলাকার মো. খবির ইসলামের ছেলে মো. বাঁধন ইসলাম (২৩), একই এলাকার মো. আকবর মন্ডলের ছেলে মো. শাকিল হোসেন (৩০) এবং নতুন রুপপুর দক্ষিণ পাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে মো. চঞ্চল ইসলাম নীরব (২৬)।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হাতচাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, নয়টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড, ১০০টি এয়ারগানের কার্তুজ এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ বলেন, র‌্যাবের কাছ থেকে আটক চারজনকে থানায় গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পাবনা আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo