ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে ৮ম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু আহত হয়েছে। রবিবার (৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার নলদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবার সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল দোকানী হাফিজার মোল্যার দুই মেয়ে সেতু ও মিতুু রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো বিছানায় শুয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক পথ ভুল করে সরু রাস্তায় চলে যায়। ট্রাকটি হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা টিনের ঘরের উপরে পড়ে। এ সময় ট্রাকের পাথরগুলি সেতু ও মিতুর গায়ের উপর স্তুপ হয়ে যায়। শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে পাথর সরিয়ে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। আর ছোট বোন মিতু জেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
জানা গেছে, সেতু নলদী বি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। আর মিতু স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় পড়াশোনা করে। এই ঘটনায় সেতুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চর ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : গ্রাম...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় 'জাফলং চাইনিজ রেস্টুরেন...
নওগাঁ প্রতিনিধি: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাং...
নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্ট...

মন্তব্য (০)