• সমগ্র বাংলা

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপহরণ এবং ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় নাগরিক টেলিভিশনের হিলি প্রতিনিধি তাহাকিক হাসানসহ আরো ২জনকে গ্রেফতার করেছে স্হানীয় থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা এলাকায়  তাকে গ্রেফতার করা হয়। এর আগে ২ জুলাই ইউসুফ ও মোজাম্মেল হোসেন মুকুল নামে আরো ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত তাহাকিক হাসান হাকিমপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা। 


হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির জানান, জীবনানন্দ সরকার নামের একজন "টিবয়"কে গত ৩০ মে অপহরণ করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাটারে তালা মেরে ভিতরে আটকে রেখে তার পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। এ ব্যাপারে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন পিতা মনিন্দ্রনাথ সরকার। প্রায় ৩৬ ঘন্টা পর অভিযান চালিয়ে  ওই দোকানের ভিতরে আটকাবস্হায় তাকে উদ্ধার করেন তারা। এসময় জিম্মিকে পাহারাত ইউসুফ এবং মোজাম্মেল হোসেন মুকুল নামে ২জনকে গ্রেপ্তার করেন তারা। মামলায় অভিযুক্ত অন্যান্যরা আত্বপোপন করেছে।

তিনি আরো জানান, গ্রেপ্তার সাংবাদিক তাহাকিক হাসানের সহোদর মেহেদি হাসান ডাচ বাংলা এজেন্ট ব্যাংকি এর ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে ইতিপুর্ব স্বর্ন চোরাচালের মামলা রয়েছে। অন্যদিকে অপহরনের শিকার জীবনানন্দ সরকার "টিবয়" হিসেবে কাজ করতো। তার পরিবারের পক্ষে ১৮ লাখ দুরের কথা ১৮ হাজার টাকা দেওয়ার সক্ষমতা নেই। তাছাড়া জীবনানন্দ সরকারের কাছে ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নিয়েছে অপহরনকারিরা। সব বিষয় মাথায় রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবির পেছনে অন্য কোন কারন রয়েছে কিনা? তা ক্ষতিয়ে দেখছেন তারা। গ্রেপ্তার ৩জনকে আদালতে পাঠিয়েছেন তারা।  ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছেন তারা । বের করার চেষ্টা করছেন নেপথ্য কারন।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo