• সমগ্র বাংলা

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ মো. জাহাঙ্গীর আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাকশী রেলওয়ে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায়

গত বুধবার (১ জুলাই ) দিবাগত গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, (ঝ) বগির করিডোরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি মাদক বহন করছেন।

পরে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সহযোগিতায় সন্দেহভাজন মো. জাহাঙ্গীর আলমকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইন আইনানুগ প্রক্রিয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ৮(গ) ধারায় রাজশাহী রেলওয়ে থানায় বৃহস্পতিবার (২ জুলাই) একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo