• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপস্থিত ৪৭

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসনিক নজরদারি ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে উপজেলার ৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় মোট ৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, প্রথম দিনের পরীক্ষা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনাও ঘটেনি। নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবগুলো কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ঈশ্বরগঞ্জ উপজেলায় মোট ৬টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের হিসাব অনুযায়ী এইচএসসি (সাধারণ) শাখায় মোট ১ হাজার ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ২০ জন এবং অনুপস্থিত ছিল ২৫ জন। আলিম শাখায় ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৯ জন উপস্থিত থাকলেও ১১ জন অনুপস্থিত ছিল। একইভাবে কারিগরি (বিএম) শাখায় ৪৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪০ জন পরীক্ষায় অংশ নেয় এবং ১১ জন অনুপস্থিত থাকে। সব মিলিয়ে উপজেলায় মোট ১ হাজার ৭২৬ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন ৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রপ্রধানদের যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে প্রতিরোধের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখা, বহিরাগতদের কেন্দ্র এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং নকল বা বিশৃঙ্খলা রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে শিক্ষা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আগামী দিনগুলোতেও একই ধারা বজায় রেখে পরীক্ষা গ্রহণে প্রশাসন ও শিক্ষা বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

image

কালীগঞ্জ এলএসডি পরিদর্শনে ইউএনও, খাদ্যশস্যের মজুত ও নিরাপ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) পরিদর্শ...

  • company_logo