• সমগ্র বাংলা

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনের চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির (সিএইউ) কান্ট্রি অ্যান্ড রিজিয়ন স্টাডিজ হাব উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাকৃবির উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উন্নয়ন ও বৈশ্বিক কৃষি কলেজের (সিআইডিজিএ) অধ্যাপক ড. জুইলি জু এবং অধ্যাপক ড. চুয়ানহং ঝাং অনুষ্ঠানে অংশ নেন।

এ ছাড়া সমঝোতা স্মারক ও হাবের স্থানীয় সমন্বয়কারী হিসেবে বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল কাদের এবং এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা, প্রশিক্ষণ কর্মসূচি, আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং অন্যান্য একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে সহযোগিতা জোরদার করা হবে। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে। বিশেষ করে চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উন্নয়ন ও বৈশ্বিক কৃষি কলেজের মাধ্যমে এ সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠান শেষে কৃষি অনুষদের ডিন অফিসের তৃতীয় তলায় ফলক উন্মোচনের মাধ্যমে বাংলাদেশে চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কান্ট্রি অ্যান্ড রিজিয়ন স্টাডিজ হাব-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ হাবের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা নতুন মাত্রা পাবে।

মন্তব্য (০)





image

কালীগঞ্জ এলএসডি পরিদর্শনে ইউএনও, খাদ্যশস্যের মজুত ও নিরাপ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) পরিদর্শ...

image

কালীগঞ্জে এইচএসসির প্রথম দিনেই ২৯ পরীক্ষার্থীর অনুপস্থিতি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ...

image

বগুড়ায় বদলির দেড় মাস পরও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহ...

বগুড়া প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের বদলির আদেশ জারির ...

image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

  • company_logo